বৃহস্পতিবার জেলার বিভিন্ন জায়গায় বিজেপি-র পক্ষ থেকে করা হয় ডেপুটেশন কর্মসূচী। আজ মালদা বিজেপির সাধারন সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী-র নেতৃত্বে একটি ডেপুটেশন কর্মসূচী করা হয়। শহরে নিজেদের কার্যালয় থেকে বেড়িয়ে নেতাজি মোড় হয়ে শহীদ বেদির কাছে উপস্থিত হয়ে তারা প্রথমে একটি জনসভা করে। এরপর সেখান থেকে বিজেপির প্রায় শতাধিক কর্মী র্যালি করে এসে উপস্থিত হন পৌরসভায়। সেখানে উপস্থিত হয়ে ১২ দফার দাবিতে শহর বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় ইংরেজবাজার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এর হাতে। তাদের দাবিগুলি ছিল শহরে অবস্থিত প্রতিটি আস্তাকুড় প্রতিদিন সকাল ৯ টার মধ্যে পরিস্কার করতে হবে, সাফাই কর্মীদের অবিলম্বে স্থানীকরন ও বেতন বৃদ্ধি করতে হবে, বিভিন্ন ওয়ার্ডে অন্ধকার রাস্তাগুলিতে আলোর ব্যাবস্থা করতে হবে, ফুটপাতের ব্যবসায়ীদের অন্যত্র পুনর্বাসনের ব্যাবস্থা করতে হবে এই সমস্ত মোট ১২ দফা দাবি নিয়ে আজ এই ডেপুটেশন কর্মসূচী করা হয়।
ডেপুটেশন হাতে পেয়ে ইংরেজবাজার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, এই সমস্ত বিষয়ের উপর নজর দেওয়া হবে এবং খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহন করা হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/aMDnWasWbYU